টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া-সলিমাবাদ-চৌহালী সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকার কর্মসূচি বরাদ্দ অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রবিবার (২০ আগস্ট) এক নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আওতাধীন উক্ত সড়ক মেরামত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। এতে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের তে-রাস্তা থেকে সলিমাবাদ হয়ে চৌহালী ভূতের মোড় পর্যন্ত ১২.০১ কি.মি সড়ক মেরামতে ব্যয় হবে ১৩ কোটি ৭৩ লক্ষ টাকা।
ধুবড়িয়া ইউনিয়ন বাসিন্দা সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, আমাদের ধুবড়িয়া তে-রাস্তা বাজার থেকে সলিমাবাদ পর্যন্ত সড়ক বিধ্বস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে মাগুরিয়া যেতে ঈমানের মিল (পাকা মাথা) সংলগ্ন সড়কের অবস্থা একেবারেই বেহাল ও ঝুকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে এই সড়ক এমপি মহোদয় পরিদর্শন করেছেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুতরাং, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এই সড়ক মেরামতের বরাদ্দ অনুমোদন হওয়ায় আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে ধুবড়িয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম (অপু) মুঠোফোনে জানায়, দীর্ঘ দিনের ক্ষত-বিক্ষত ধুবড়িয়া-সলিমাবাদ এই সড়কটি মেরামতের জন্য বরাদ্দ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments