বেনাপোল (যশোর) প্রতিনিধি: বিএনপি সরকারের সময়ে নিয়োগ পাওয়া ওসি জাহাংগীর আরিফের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগের পাল্লা দিনদিন ভারী হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি জোর করে লিখে নিচ্ছেন ওসি জাহাঙ্গীর আরিফ।
তার নিজের গ্রামের বাড়ি যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার কায়বা ইউনিয়েনের বাইকোলা গ্রামের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। একই গ্রামের মিলন গাজীর অভিযোগ,
ওসি জাহাঙ্গীর অন্যের জমি জোর করে দখল করে নেয়ার জন্য সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছেন।
গ্রামের প্রবীণ ব্যক্তি নাজিম উদ্দিন গাজী অভিযোগে বলেন, ওসি গ্রামের মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি লিখে নিচ্ছে কম দামে। জমি লিখে না দিলে তাদের বাড়িতে মাস্তান পাঠিয়ে হুমকি দিচ্ছেন। বৃদ্ধ নজিম উদ্দিন গাজির কাছ থেকে জমির দাগ নং ভুল হয়েছে বলে তার নিজস্ব কলম বাগানের অতিরিক্ত ৩ শতক জমি কৌশলে লিখে নেয়। বৃদ্ধা ও তার ছেলেরা আজও পর্যন্ত সেই জমি উদ্ধার করতে পারেনি।
ওসির ফুফু পারুল বেগমের অভিযোগ, তার নিজের পুকুর বিক্রির সময় দাগ নং-২৮২৫ এর পরিবর্তে কৌশলে ২৭৮২ দাগের আরও অতিরিক্ত ৪ শতক জমি লিখে নেয়। বৃদ্ধ পারুল বেগম ও তার বোনেরা তখনও বুঝতে পারেনি তাদেও কাছ থেকে ফাঁকি দিয়ে অতিরিক্ত ৪ শতক জমি লিখে নিয়েছে। পরে ২৭৮২ নাম্বার দাগের ৪ শতক জমি অন্যত্র বিক্রি করে দেয়। কি›তু ক্রেতা জমি দখল নিতে গেলে তখন ওসি ও তার ভাই তরিকুল তাদের বাধা দেয় এবং বলেন এ জমি আমাদের। আজও পর্যন্ত সেই জমি দখলে নিতে পারেনি ক্রেতা।
সুমন গাজী নামে একই গ্রামের এক ব্যক্তি জানান, ওসি আরিফ চাকরিতে যোগদানের পর থেকে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তিনি ঢাকার বেড়ি বাঁধ এলাকায় চন্দ্রিমা উদ্যানে একটি বিলাশ বহুল ফ্লাট তার স্ত্রীর নামে ক্রয় করেছেন। তার কালো টাকা সাদা করার জন্য ফিরোজা মার্ট নামে একটি অলাইন শপিং এ মালামাল বিক্র করছেন।
উল্লেখ্য, ফরিদপুর ভাংগা হাইওয়ে থানা দায়িত্বে থাকাকালে ব্যাপক চাঁদাবাজি, দুর্নীতির অভিযোগে স্থানীয় নসিমন করিমন ও মিনি ট্রাক থেকে মাসিক ১০ লাখ করে চাঁদা আদায় করতেন। জব্দকৃত অটো বিক্রি করে দিতেন গোপনে। গত ৭ এপ্রিল তার চাঁদাবাজি ও বদলির দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভের পর পরই পুলিশ হেড কোয়ার্টার থেকে তাকে প্রত্যাহার করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়। দুর্নীতিবাজ এ ওসির বিরুদ্ধে তদন্ত করে চাকরিচ্যুত করার জন্য প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছেন গ্রামবাসী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments