বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসের ৬২তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক ছাত্র সমাবেশ আয়োজিত হয়। সমাবেশ শেষে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড জর্নাদন দত্ত নান্টু। আরও বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, ‘২৪ গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অদিতি ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতা সোহাগী সামিয়া, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক গোলাম মাওলা, নারায়নগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম, সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা আইয়ুব সরকার গঠিত শরীফ কমিশন প্রণীত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার রুখে দাঁড়ানোর এক গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার দিন। যা আজও শিক্ষা ও ছাত্র আন্দোলনে প্রেরণা যোগায়। ১৯৬২ সালে ছাত্রদের ডাকে সর্বাত্মক হরতালে হাজার হাজার শিক্ষার্থীর সাথে সর্বস্তরের জনগণও অংশ নেয়। ছাত্র-জনতার সেই মিছিলে পুলিশের হামলা-গুলিতে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ, সুন্দর আলীসহ অনেকেই শহিদ হয়। ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধে আইয়ুব সামরিক জান্তার সরকার শিক্ষা নীতি বাস্তবায়ন থেকে পিছু হটে। সেই শিক্ষা আন্দেলনের পথ ধরেই পরবর্তীতে ৬৯ সালে গণ অভ্যুত্থানে আইয়ুব স্বৈরাচারের পতন ঘটে এবং বাংলাদেশের স্বাধীকারের সংগ্রামের পথ রচিত হয়।
আজও গোটা দেশের মানুষ এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অব্যাহত প্রতিরোধ সংগ্রামের ফলাফলে ‘২৪ এর জুলাই-আগস্টের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments