সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ পঞ্চম দফায় বিএনপির ডাকা দেশব্যাপি দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার সকাল ৬টা থেকে।
এই কর্মসূচিকে সফল করতে বুধবার(১৫ নভেম্বর) সকালে একদফা দাবীতে জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে জামালপুর-মাদারগঞ্জ রোডে একটি জটিকা মিছিল বের হয়।
মিছিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার,সদস্য সচিব গাউসুল আজম শাহিন,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ,কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার,যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ আবু তাহা শেখ ফরিদ,সদস্য আল-আমিনসহ প্রমূখ।
মিছিলে জেলা ও শহর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments