সিংড়া (নাটোর) প্রতিনিধি: মো. এমরান আলী রানাকে সভাপতি, মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নাটোরের সিংড়া উপজেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ২৬ জুন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. এমরান আলী রানাকে সভাপতি, মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক ও আব্দুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পত্র জারির ৩ মাসের মধ্যে গেজেট ও ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে সকল ইউনিয়ন কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সাথে সমন্বয় করে পরিচালনা করতে হবে। গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments