স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার কৌশলে বিচারবিভাগ, স্বাস্থ্যব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ জানে এবার তাদের পতন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। তাই রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিচ্ছে। যাতে এ দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়।
রবিবার দুপুরে নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবি বিএনপিসহ বিরোধী জোটগুলোর ডাকা অবরোধের সমর্থনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফরহাদ বলেন, আওয়ামী লীগের বিরোধী দলে থেকে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায়, আর ক্ষমতায় এসে পুরো রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করে। এদের হাতে দেশ ও জনগণ কিছুই নিরাপদ নয়। গুম-খুন এদের স্বভাবগত অভ্যাস। এরা বিরোধীমত কখনও সহ্য করতে পারে না। প্রতিবাদ করলেই রক্ষা নেই। তাই সম্মেলিত প্রতিবাদ করতে হবে। রাজপথে নামতে হবে। কতজনকে তারা গুম-খুন করবে? এক সময় তাদের বুলেট শেষ হয়ে যাবে। তাই আসুন নিজের জীবন দিয়ে হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যাই।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনপিপি নেতা নজরুল ইসলামসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments