ডেস্ক রিপোর্ট: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নবজাতক ছেলে সন্তান মারা গেছে। বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন রোনালদো।
দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন- এমন খবর গত অক্টোবরেই দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। কিন্তু শেষমেষ তা আর হয়নি। জন্ম নেওয়ার আগেই মারা গেছে রোনালদোর যমজ সন্তানের একজন।
নিজের ইন্সটাগ্রামে পর্তুগাল এই ফরোয়ার্ড লিখেছেন, 'গভীর দুঃখের সঙ্গে আমাদের শিশুপুত্রের মৃত্যুর খবর জানাচ্ছি। এটি যে কতো বড় যন্ত্রণা যা যেকোনো বাবা-মা অনুভব করতে পারেন।'
রোনালদো আরও লিখেছেন, 'শুধুমাত্র আমাদের কন্যা সন্তানের জন্ম এই মুহূর্তে কিছু আশা এবং সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দিচ্ছে। চিকিৎসক ও নার্সদের তাদের বিশেষ যত্ন এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।'
তিনি লিখেছেন, 'এই হারানোর শোকে আমরা সবাই বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তা চেয়ে বিনীত অনুরোধ করছি। আমাদের ছেলে, তুমি আমাদের কাছে অ্যাঞ্জেল। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।'-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments