ডেস্ক রিপোর্ট: সিনিয়র সাংবাদিক ও জাতীয় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। আজ রাত সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল৬৩ বৎসর।তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘ দিন যাবৎ লিভারের রোগে ভূগতেছিলেন।
জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী দৈনিক সংবাদে তার সাংবাদিকতা শুরু করেন। সেই সাথে তিনি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে তিনি দেশের শীর্ষস্থানীয় পরিবেশ সাংবাদিক হিসাবে আবির্ভূত হন।তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) থেকে অবসর গ্রহণ করেন।
তিনি ফোরাম অফ এনভায়রনমেন্টাল জার্নালিস্টস (এফইজেবি) এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে ও বিদেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
পরিবার জানিয়েছে, আগামীকাল নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আইচাপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments