ডেস্ক রিপোর্ট: “টেকসই উন্নয়নের জন্য ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতি” শীর্ষক আন্তর্জাতিক সরম্মলনের আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ। শুক্রবার (৬ ডিসেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে দু’দিন ব্যাপি এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
সম্মেলনের সহ-আয়োজক ইউনিভার্সিটি সুমাতার উতারা, ইন্দোনেশিয়া ও ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, মালয়েশিয়া।
সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, মালয়েশিয়া, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন-সহ ১০টি দেশের গবেষক, শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
দু’দিনব্যাপী এই সম্মেলনটি উদ্বোধনঅ বক্তব্যে ইউএপির স্কুল অব মেডিসিন এর ডিন, অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, "আমরা আগামী দুই দিনে দশটি দেশের বিশেষজ্ঞদের সঙ্গে গতিশীল আলোচনা এবং ধারণার আদান-প্রদান করার জন্য উন্মুখ, যারা এই সম্মেলনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরবেন।"
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক তাঁর বক্তব্যে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবায় স্থায়ী উন্নয়ন অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমরা এখানে ধারণা ও উদ্ভাবনের আদান-প্রদান করতে সমবেত হয়েছি। আমি ছাত্রদের শক্তির কথা মনে করি, যারা এই নতুন যুগে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।"
ইউএপি-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এই সম্মেলন সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সম্মেলনে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি কাউন্সিলের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. আইরিন দেওয়ান, ড. শিহাব উদ্দিন আহমেদ, সচিব, আইসিপিএইচএস ২০২৪, প্রমুখ।
সম্মেলনে প্ল্যানারি বক্তা, আমন্ত্রিত বক্তা, পোস্টার উপস্থাপক এবং মৌখিক উপস্থাপকগণ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন ও আকর্ষণীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন। নয়টি গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে ফার্মাসিউটিকস, ফার্মেসি শিক্ষা, বায়োটেকনোলজি, সংক্রামক রোগ, ক্যান্সার গবেষণা, মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনটি ৭ ডিসেম্বর ২০২৪-এও অব্যাহত থাকবে এবং ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী এবং গালা ডিনারের মধ্য দিয়ে এটির সমাপ্তি হবে। এই সম্মেলন ইউএপির ফার্মাসিউটিক্যাল গবেষণায় অগ্রগতির প্রতি অবিচল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। পাশাপাশি এটি ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments