স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহী। বোলিংয়ে রেকর্ড করেছে প্রেসার তাকসিন আহমেদ। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে রেকর্ড করেন তাসকিন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছে তাকসিন আহমেদ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং নিয়ে তাসকিনের তোপেরমুখে পড়েন ঢাকা ক্যাপিটাল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা। দুর্বার রাজশাহী ১৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
দিনের আরেক ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে বর্তমান চ্যাম্পিয়র বরিশালের মনুরা। টুর্নামেন্টের ষষ্ঠ ও নিজেদের তৃতীয় ম্যচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১২৪ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৫ ওবার বাকি রেখেই লক্ষে পৌঁছে যায় রংপুর।
নিজেদের তিন র্মাচের তিন ম্যাচে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রংপুর।
নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরে যায় রাজশাহী। আর রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে হেরে বিপিএল শুরু করেছিল ঢাকা।
গত ৩০ ডিসেম্বর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বাংলাদেশ ও নবাগত দুর্বার রাজশাহী। একই দিন দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ম্যাচ খেলে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
এবারের বিপিএল ম্যাচে তিনটি ভেন্যু। অন্য ভেন্যু দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে দ্বিতীয় পর্ব হবে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে ১২টি ম্যাচ হবে। ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ হবে। বিপিএলের শেষ পর্ব মিরপুর হবে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments