সরকারকে নদী ভাঙ্গনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন তারেক রহমান

প্রকাশ : 30 Sep 2024
সরকারকে নদী ভাঙ্গনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক  বিবৃতিতে বলেছেন,  “বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ঐ অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।


বিবৃতিতে তিনি আরও বলেন,  আমি বন্যা উপদ্রুত ও আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা, কর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন বন্যার্তদের সর্বাত্নক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন। একই সাথে আমি অন্তর্বতীর্কালীন সরকারকে দ্রুততার সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙ্গনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।”

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার পক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতিটি গণমাধ্যমকে পাঠিয়েছেন।


সম্পর্কিত খবর

;