য়শোর অফিস: দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে, হুঙ্কার দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ষড়যন্ত্র করে দেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আর কোনো দিন আসতে পারবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে, তাদের ‘গো ব্যাক পাকিস্তান’ করে দিবে।
২৪ নভেম্বর, বৃহস্পতিবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহবুবউল আলম হানিফ বলেন, রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছে বিএনপি নেতা তারেক রহমান। সেখান থেকে সে ঘোষণা দিয়েছে ‘টেক ব্যাক বাংলাদেশ’। দেশের মানুষ পিছনে ফিরে যেতে চায় না।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রার এই ধারা বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে। ১০ ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার কথায় নাকি দেশ চলবে! এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছে, তখন তারা ব্যাকফুটে চলে গেছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে নৌকা আকৃতির মঞ্চে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চালকদার এমপি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments