আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১১ মার্চ শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব মদ ও প্রাইভেটকার আটক করা হয়।
থানার সুত্রে জানা গেছে, শনিবার রাত আড়াই টার দিকে ঝিনাইগাতী হাইওয়ে টহল পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত ঝিনাইগাতী থানাধীন কইরোট দিয়ে নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ টহল পুলিশের টিম। পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড়ে যেতে থাকে। কদমতলী বাজারের কাছে গিয়ে প্রাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রাইভেটকারটি সহ অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments