ডেস্ক রিোপার্ট: লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, এ নিয়ে যারা সংশয়ে ভুগছেন, বিশ্ব জুড়ে সেসব আর্জেন্টাইন ভক্তদের দারুণ একটা সুখবর। সুখবরটা দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওরেল স্কালোনি। তিনি বলেছেন, এক শর্তে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেন মেসি। মানে একটা শর্ত পূরণ হলেই মেসিকে দেখা যাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপে।
এবারের বিশ্বকাপই হবে জাতীয় দলের জার্সি গায়ে আমার শেষ-এই ঘোষণা দিয়েই ২০২২ কাতার বিশ্বকাপ খেলতে এসেছিলেন লিওনেল মেসি। কিন্তু মেসি অবসর নেননি। বরং ক্যারিয়ারে প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের পর নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আর্জেন্টইন তারকা।
বিশ্বকাপ জিতে দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে অবসরের বিষয়টি আপাতত মাথা থেকে সরিয়ে দিয়ে মেসি জানিয়েছেন, আরো কিছু দিন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চান। কিন্তু আর কতদিন দেশের হয়ে খেলাটা চালিয়ে যাবেন তিনি? সেটা অবশ্য স্পষ্ট করেননি মেসি। আর এই স্পষ্ট না করার বিষয়টিই বিশ্ব জুড়ে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের মনে একটা সংশয়মিশ্রিত প্রশ্নের জন্ম দিয়েছে-মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঠিক এই প্রশ্নেটাই করা হয়েছিল স্কালোনিকে। ইএসপিএন কলম্বিয়ার পক্ষ থেকে করা এই প্রশ্নের উত্তরেই স্কালোনি উল্লেখ করেছেন একটা শর্তের কথা। সেই শর্তটা কী? শরীর সুস্থ থাকা।
স্কালোনি জানিয়েছে, শরীর সুস্থ থাকলেই পরের বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে। বর্তমানে মেসির বয়স ৩৫। ২০২৬ বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হয়ে যাবে ৩৯। ততদিন কি শারীরিকভাবে পরিপূর্ণ ফিট থাকতে পারবেন মেসি? প্রশ্নটা খুবই যৌক্তিক। কারণ একজন ফরোয়ার্ডের জন্য ৩৯ বছর বয়সে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার মতো শারীরিকভাবে ফিট থাকা কঠিন।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments