দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ভারতের ইয়ুথ ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত ও কুষ্টিয়া মিলিশিয়া ক্যাম্পে অবস্থানরত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধাগণ জাতীয় তালিকাভূক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন, সমাবেশ ও সংবাাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন, সমাবেশ ও সংবাাদ সম্মেলন করে এ দাবী জানান তারা।
বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির আয়োজনে তারাগুনিয়া থানামোড়-দৌলতপুর সড়কের উপজেলা পরিষদ বাজারে অনুষ্ঠিত মানববন্ধন, সমাবেশ ও সংবাাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাদপড়া মুক্তিযোদ্ধা বাস্তবায়ন কমিটির সভাপতি মতিউল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রেজাউল হক, সদস্য মজিবর রহমান ও আলী হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাজাহান আলী।
বক্তব্যে তারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার জন্য ভারতের নদীয়া জেলার করিপুর থানার শিকারপুর রিসিপশন ক্যাম্পে ভর্তি হই। পরে জমশেরপুর ইয়ুথ ক্যাম্পে ৩ মাস প্রশিক্ষণ শেষ হওয়ার শেষের দিকে বাংলাদেশ স্বাধীনতা লাভ লাভ করে। পরে নিজ মাতৃভূমিতে ফিরে আসার সময় প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেককে সনদ প্রদান করা হলে তারা দেশে ফিরে কুষ্টিয়া মিলিশিয়া ক্যাম্পে অবস্থান করেন। আবার অনেকে বাংলাদেশ অভ্যন্তরে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে অন্যান্য মুক্তিযোাদ্ধাদের সহিত বিভিন্ন যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর কুষ্টিয়া মিলিশিয়া ক্যাম্পে অবস্থান ও কমান্ডারের নির্দেশে স্ব স্ব অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়া হয়। মুজিব বাহিনীর সদস্য হয়ে ৩ মাস ভাতা প্রদান করা হলে সে ভাতারও অন্তর্ভূক্ত করা হয় তাদের। কিন্তু দূর্ভাগ্যের বিষয় অদ্যাবদি আমাদের মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করা হয়নি, যা অত্যন্ত দূঃখজনক ও কষ্টদায়ক। তাই মুক্তিযোদ্ধা তালিকাভূক্তি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন, সমাবেশ ও সংবাাদ সম্মেলন দৌলতপুরের শতাধিক বাদপড়া মুক্তিযোদ্ধা অংশ নেয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments