ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান ফের বিয়ে করেছেন। মডেল ও অভিনেতা মির্জা বিলাল বেগের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে। রেহাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সবাইকে এ খবর দিয়েছেন।
এ নিয়ে তৃতীয় বার বিয়ে করলেন ৪৯ বছর বয়সি রেহাম। ৩৬ বছর বয়সি বিলালেরও এটা তৃতীয় বিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন বিলাল। সেখানে সিয়াটল শহরে খুব সাদামাটাভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে রেহাম লিখেছেন, মির্জার বাবা-মা, আমার ছেলের উপস্থিতিতে সুন্দরভাবে সিয়াটলে বিয়ের অনুষ্ঠান হয়েছে। বর্তমানে করপোরেটে চাকরি করেন বিলাল। অতীতে পাকিস্তানে মডেল ছিলেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিলালকে বিয়ের পর রেহাম বলেছেন, অবশেষে একজন মানুষকে পেলাম, যাকে ভরসা করা যায়।
১৯৯৩ সালে প্রথম বার বিয়ে করেছিলেন রেহাম। লিয়াজ রহমা নামে এক মনোরোগ বিশেষজ্ঞকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের। তাদের বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। ২০১৫ সালে ইমরান ও রেহামের বিচ্ছেদ হয়। ২০১৮ সালে ‘রেহাম খান’ নামে একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন ইমরানের সাবেক এই স্ত্রী। যেখানে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা তুলে ধরা হয়েছে।
ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments