ভোলা প্রতিনিধি॥ মুল্য টেম্পারিং করে মুল্যবৃদ্ধিতে কারসাজি ও মুল্যবিহীন ঔষধের স্যাম্পল বিক্রির অপরাধে ভোলায় দৌলতখানের বাংলাবাজারে তিন ঔষধের দোকান ও একটি বিরিয়ানীর দোকানে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভোক্তা অধিকারের নিয়মিত বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ অভিযান পরিচারনা করেন।
এ সময় হাজী মেডিকেল, নাজমুল মেডিকেল হল ও অহনা মেডিকেল হল নামের তিনটি ঔষধে ও একটি বিরিয়ানীর দোকানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন।
মাহমুদুল হাসান জানান, আগের কেনা (শিশুদের জ্বরের সিরাপ স্কয়ার এর এইস ও আরেকটি গ্যাস্ট্রিকের ঔষুধ) ঔষুধের গায়ের মুল্য ঘষামাজা করে নতুন সিল লাগিয়ে বেশি দামে বিক্রয়ের অপরাধে নাজমুল মেডিকেল হলকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুল্যবিহীন স্যাম্পল বিক্রয়ের অপরাধে হাজী মেডিকেল হলকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় ৩ হাজার টাকা ও অহনা মেডিকেল হলকে ভোক্তা অধিকার আইনে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে হাজী বিরিয়ানিকে ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও কয়েকটি সারের সাবডিলার পয়েন্টে তদারকি করা হয়। সরকার নির্ধারিত মুল্যে সার বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments