জুরাইন ও দোলাইপাড়ে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ : 02 Jan 2024
জুরাইন ও দোলাইপাড়ে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর জুরাইন ও দোলাইপাড়ে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা দোলাইপাড় মোড় থেকে শুরু করে জুরাইন রেল গেইট পর্যন্ত জনসাধারণের মাঝে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচি কদমতলী থানা বিএনপি নেতা মমিন আলী, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার, হাসান আলী লোকমান, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মমিন মিয়া, মির্জা খালেক লিটন, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পিন্টু চৌধুরী, দুলাল মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;