আজ ১০ টায় ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়
ডেস্ক রিপোর্ট: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার গড়ে ৫৮ দশমিক ৮৩ শতাংশ ।
আজ (১৬ অক্টোবর) বেলা ১০টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগন নিজ নিজ বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হয়নি। স্ব স্ব বোর্ড থেকে ফলাফল দেয়া হয়। ফলাফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হয়েছে।
ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল থেকেও জানাযাবে।
ঢাকা শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঢাকা বোর্ডের ওয়েবসাইট ও বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এন্ট্রির পর প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল নামানো যাবে।
এছাড়া পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে। ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্র পরীক্ষা হয়। তবে প্রায় ২৭ হাজার পরীর্ক্ষী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments