আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে রাজিব আহাম্মেদ (৪০) নামে এক ব্যাক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজিব উপজেলার মালিঝিকান্ধা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
সোমবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার তিনআনী আদর্শ ডিগ্রি কলেজে এঘটনা ঘটে। জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দুই জন সমপরিমাণ ভোট পাওয়ায় সোমবার ওই ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট গ্রহন চলাকালে রাজিব ভোট কেন্দ্রে ঢুকে এক প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার সাথে অসদাচরণ করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রট জয়নাল আবেদীন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সরোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments