বরিশাল অফিস: পটুয়াখালীর গলাচিপা নদীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার পটুয়াখালীর গলাচিপা নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যাওয়া ১টি ফিশিং বোট প্রবল স্রোতে পানিতে ডুবে গিয়ে ২ জন জেলে নিখোঁজ হয়। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ডের দুইটি স্টেশন, রাঙ্গাবালী ও চরমানিকা অতিদ্রুত উচ্চগতি সম্পন্ন বোটের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে আজ ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ২টায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ২টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
মৃত শামীম জমাদ্দার (৩৩) ও তাঁর ছেলে মোঃ শিহাব হোসেন (১১) রাঙ্গাবালী থানার বাসিন্দা বলে জানা যায়।
তিনি আরও বলেন, মৃতদেহ ২টি পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments