সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ মো.আনসার আলী(৩৫) ও মো.পলাশ মিয়া নামে দুইজনকে আটক করে জামালপুর সদর থানা পুলিশ।
বুধবার(১৮ অক্টোবর) সকালে জামালপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর সংযোগ ব্রীজ থেকে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করে। এদের মধ্যে আনসার আলীর বাড়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদা পাড়া গ্রামে আর পলাশ মিয়ার বাড়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চরে।
মদের বড় চালানটি তারা রৌমারী থেকে জামালপুর রোড ব্যবহার করে টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,২৪০ বোতল বিদেশী মদের চালানটি আমরা জামালপুর সদর থানা শেরপুর ব্রিজে একটি পিকআপ থেকে দুইজন আসামীসহ আটক করি। আমরা নিয়মিত আইনে মামলা করে বিজ্ঞআদালতে প্রেরন করা হবে মামলাটি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments