টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বিনা সঞ্চয়ে পেনশন, রেশনিং ব্যবস্থা চালু, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ, দ্রব্যমূল্যের দাম কমানো সহ ১০ দফা বাস্তবায়নে 'দাবি দিবস' পালন করেছে উপজেলা ক্ষেতমজুর সমিতি। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা সদর তালতলা স্ট্যান্ড সংলগ্ন সড়কে দাড়িয়ে ক্ষেতমজুরদের অংশগ্রহণে এই দাবি দিবস পালন করা হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, সরকার সার্বজনীন পেনশন আইন করেছে কিন্তু দিন এনে দিন খাওয়া মানুষদের বিনা সঞ্চয়ে পেনশনে তাদের অন্তর্ভুক্তির যৌক্তিক দাবি মেনে নেয়নি। তারা অবিলম্বে ন্যায্য মজুরি, বয়স ৬০ হলেই মজুরদের জমা বিহীন পেনশন ও সারা বছর কাজের নিশ্চয়তা এবং গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ ও পল্লী রেশনিং চালুর ব্যবস্থা করা হোক।
নাগরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতি'র সভাপতি মো. শাহজাহান মিয়া'র সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্ষেতমজুর সমিতি'র সভাপতি অধ্যাপক নাজির হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এছাড়াও উপজেলা ক্ষেতমজুর সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments