নিষিদ্ধ করায় ছাত্রলীগের বিবৃতি

প্রকাশ : 23 Oct 2024
নিষিদ্ধ করায় ছাত্রলীগের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিবৃতিটি আওয়ামীলীগের ফেইসবুক পেজে শেয়ার করা হয়েছে।

বিবৃতিতে বলেছেন, বাংলা ভাষা, স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও মানবিক মর্যাদায় যুগু যুগে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে লড়াকু ইতিহাস।

৫২'র ভাষা অন্দোলন, ৬২'র ছয়দফা, ৬৯'র গণঅভ্যূত্থান, ৭১'র মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব ও আত্মদান থেকে শুরু করে পরবর্তীতে জনগণের সব আন্দোলনেও যুগপৎ স্রষ্টা হিসিবে ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়াও গণতন্ত্রের রক্ষাকবচ, সাম্য-মানবিক ও কল্যাণধর্মী রাষ্ট্র বিনির্মাণে সোচ্চার থেকেছে বাংলাদে ছাত্রলীগ।

বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের অন্তরের আকুতিকে অনুধাবন করে কোটা সংস্কার আন্দোলন চলাকালে একটি যৌক্তিক সংস্কার ও সমাধানের জন্য সর্বত্মক ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ।কিন্তু উদ্দেশ্যমূলকভাবে 'মেটিকিউলাস প্ল্যানের (সূক্ষ্ম পরিকল্পনায়) অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী কুচক্রী স্বার্থান্বেষী মহল।

ছাত্রলীগ বিবৃতিতে আরও বলেন, বর্তমানে দেশের বিদ্যমান সংকটে যখন দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতি, লাগামহীন অরাজকতা, মব জাস্টিস, হাজার-হাজার দলীয় নেতাকর্মীকে হত্যা, রাষ্টীয় ব্যবস্থায় বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যর্থতা প্রবল-তখনই এসব লুকানোর জন্য বাংলাদেশ ছাত্রলীূগেরমত ঐতিহ্যবাহী একটি সংগঠনকে নিষিদ্ধ করে জনগণের  দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে অবৈধ ও অসাংবিধানিক সরকার।

বিবৃতিতে বলেন, শেখ হাসিনা যখন ১৫ জুলাই থেকে সংঘটিত প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের আয়োজন করেছিলেন, তখন এই অবৈধ সরকার হত্যা,ধ্বংসযঞ্জ ও সন্ত্রাসী কর্মকান্ডকে দায়মুক্তি দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ আনার চেষ্টা করছে তা মিথ্যা ও বানোয়াট।

ছাত্রলীগ বলেন, এ দেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটি ছাত্রলীগের নেতাকর্মীদের পবিত্র রক্তে রঞ্জিত। যতদিন বাংলাদেশ থাকবে , লাল-সবুজের পতাকা থাকবে, 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি থাকবে, 'জয় বাংলা স্লোগানের প্রকম্পন থাকবে-ততদিন বাংলাদেশ ছাত্রলীগ থাকবে অমর, অক্ষয়।

বিবৃতিতে, এই অবৈধ, দেশবিরোধী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সরকার প্রতিষ্ঠায় এ দেশের ছাত্র-তরুন সমাজ,কৃষক-শ্রমিক ও জনতার প্রতি আহবান জানিয়েছেন।


এরআগে বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে  'সন্ত্রাসী সংগঠন' হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। 



সম্পর্কিত খবর

;