স্টাফ রিপোর্টার: বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিডা শিল্প খাতে বিজিএমইএ-কে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান করবে এবং পাশাপাশি এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা হবে। এছাড়া, তিনি গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে গতকাল বিডা কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠককালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা বলেন।
বৈঠকে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এসময় সার্কুলারিটি খাতে ভ্যাট-করের কাঠামো সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান বলেন, চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এতে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
বিজিএমইএ সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। এছাড়া, তিনি এনবিআরের অডিট কার্যক্রমকে আরো বাস্তবসম্মত ও উদ্যোক্তাবান্ধব করার কথা বলেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments