আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন "ক্ষমতায়ন" প্রকল্পের উদ্যোগে "কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা"অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি পণ্য এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে, ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ উজ্জল কুমার দত্ত রায়ের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও ফারুক আল মাসুদ।
ক্ষমতায়ন প্রকল্পের পটভূমি ও ভূমিকা নিয়ে সার্বিক আলোচনা করেন, আর.ডি.এস এর প্রোগ্রাম ম্যানেজার শামীম আজাদ।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য
কর্মকর্তা সিরাজুস সালেহীন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফ্রিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেক, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মো. মজনু মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান মন্টু প্রমুখ।
এসময় প্রকল্পের জেলা সমন্বয়কারী কৃষিবিদ মো. মাহবুব হাসান ও ঝিনাইগাতী উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির ৫১জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments