ডেস্ক রিপোর্ট: ৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতিপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। আজ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজসমূহের মধ্যে অর্নাস এবং অনার্স-মার্স্টাস কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ০৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ (পঁচানব্বই) টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments