মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি মাইক্রোবাসেও গাঁজা পাওয়া যায়। গাড়ি দুটি জব্দ করা হয়ে।
সোমবার ভোর ৬টার দিকে নাটোরের সিংড়া থানার লালোর বাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।
আটকরা হলেন-মৃত নুরুজ্জামানের ছেলে মো.নুর আলিম সরকার মিলন (৩৭),মো. আবু হোসেনের ছেলে মোমিনুল ইসলাম (৩৬) ও মো.জয়নাল আবেদীনের ছেলে মো. হোসাইন আহম্মেদ (২৩)। এদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।
বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোহা.জিললুর রহমান বলেন,মাদক চোরাচালানে ব্যবহৃত গাড়িতে সাঁটানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের স্ট্রিকার। চক্রটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে এমন তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আসে।
তিনি আরও বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি গোয়েন্দা দল নাটোরের লালোর বাজারে অবস্থান নেই। এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়িতে তল্লাশি করে মাঝের সিটের পেছনে রক্ষিত ১৫০ কেজি এবং অপর একটি মাইক্রোবাসে তল্লাশি করে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ২৪০ গাঁজা কেজি এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন।
জিললুর রহমান বলেন,সরকারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা পাচার হচ্ছে। এর আগেও এভাবে সরকারি স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ধরা হয়েছে। মাদক চোরাকারবারিরা নতুন এ পদ্ধতি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছে। আমার এ বিষয়ে আরও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছি।
সংবাদ সম্মেলনে বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments