বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ মুজিবশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ আজ ২৬ নভেম্বর শুক্রবার ‘মুজিবশতবর্ষের চেতনায় বাংলাদেশের আগামীর বৌদ্ধ সমাজ’ শীর্ষক এক আলোচনা সভা এবং নতুনভাবে সজ্জিত ও আধুনিকায়নকৃত বিভাগীয় সেমিনার লাইব্রেরি, লেকচার হল ও সভাকক্ষ-এর ফলক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার লাইব্রেরি, লেকচার হল ও সভাকক্ষ উদ্বোধন করেন। পরে উপাচার্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম গোলাম রব্বানী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ূয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়ূয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ূয়া।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উনśয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সর্বক্ষেত্রে উন্নয়ন ও গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে পারস্পারিক অংশীদারিত্ব ও সহযোগিতার বিকল্প নেই। বৌদ্ধ দর্শনের মহান চেতনা ধারণ এবং উৎকর্ষ সাধনের মাধ্যমে জাতীয় উনśয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য বিভাগীয় শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments