স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজ ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গনসমাবেশ। গনসমাবেশে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেত্রী শাহরিয়া ইসলাম শায়লা।ফরিদপুরের গনসমাবেশে নেতা কর্মীদের মাঝে গতকাল ও আজকে গনসমাবেশে আগতদের মধ্যে বিনা মূল্যে পানি বিতরণ করলেন বিএনপি নেত্রীবি, কেন্দ্রীয় জাসাসের যুগ্ন আহবায়ক,ফরিদপুর-৪ আসনের ধানের শীষের কান্ডারী শাহরিয়া ইসলাম শায়লা। এ সময় দুইটি ক্যাভাট ভ্যান দিয়ে এই পানি বিতরণ করা হয়।
গনসমাবেশে আগত সবস্তরের জনসাধারণ ও নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এজন্য শায়লাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা বলেন শাহরিয়া ইসলাম শায়লা একজন অভিনেত্রী ও জনবান্ধব নেত্রী। তিনি সবসময়ই জনগণের সমস্যা অনুধাবন করতে পারেন এবং তার মতো সমাধান করার চেষ্টা করেন,সবক্ষনিক পাশে থাকেন। ভবিষ্যতে আমরা এর মতো জনবান্ধব ও তরুণ নেতৃত্ব চাই।
শাহরিয়া ইসলাম শায়লা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ হিসেবে আমার এই সামান্য উদ্দ্যোগ,সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। তবে সরকার সৃষ্ট এই সমস্যা সমাধানের জন্য যদি আরো উদ্যোগ নিতে পারতাম তাহলে ভালো লাগত। সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার রাত থেকে অনেক কষ্ট করছেন। আমি তাদের এত কষ্ট সহ্য করেও আজকের কর্মসূচি সফল করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments