চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে কারাগারে প্রেরণ

প্রকাশ : 26 Nov 2024
চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ'র মুখপাত্র  অধ্যক্ষ চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী দিলীপ কুমার নাথ বলেন, আগামীকাল (মিস কেস) মামলা দায়ে র করবো।

সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ডিবি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অধ্যক্ষ চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে আটক করে। ডিবি'র অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এতথ্য জানিয়েছেন।

তাকে আটকের কারেন তাৎক্ষণিক ডিবি কর্মকর্তারা কিছু বলতে পারেনি।


চিন্ময়কৃ্ষ্ণ দাশ ব্রক্ষ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে।


বিক্ষোভ ঠেকাতে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করেছে সরকার।


সম্পর্কিত খবর

;