স্টাফ রিপোটার: দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সফরত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফির শাখার প্রধান ররি মুনগোবেনের(Rory mungoven) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার প্রতিনিধি দল রনি মুনগোবেনের সঙ্গে দেখা করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল, মানবাধিকর বিষয়ক কমিটির ব্যারিস্টার আবরার ইলিয়াস।
৫০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে এসে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের কাছে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, ‘‘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাকে বলেছি।”
‘‘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে। আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন সময়ে।”
হাইকমিশনার কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘‘ উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিট ব্যাক দেবেন না আমাদেরকে। আপনাদের সাথে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সংবাদ সম্মেলন আছে বিকালে সেখানে হয়ত বলবেন।”
শ্যামা ওবায়েদ বলেন, ‘‘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা(গণমাধ্যমের সাংবাদিক) যেভাবে দেখেন বিএনপি সেভাবেই দেখে।সারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারাও জানেন, সকলে জানে।”
গত রোববার চারদিনের সফরে বাংলাদেশে আসেন চিলির সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments