ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের বেতন ১০ থেকে ২০ শতাংশ বাড়ানো হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আজ আকরাম বলেন, ‘এই মহামারির মধ্যে যেখানে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলি তাদের ক্রিকেটার এবং কর্মীদের বেতন কমিয়েছে, আমি আমাদের মাননীয় বোর্ড সভাপতিকে বেতন ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য অনুরোধ করেছি।
তিনি আরও বলেন, আমরা চিন্তা-ভাবনা করে এটি করবো। বেতন ১০-২০ শতাংশ বৃদ্ধি পাবে। আমরা মৌখিকভাবে অনুমোদন দিয়েছি যে বেতন বাড়বে।’
কোভিড-১৯ মহামারি চলাকালীন বিশ্বের তিনটি দেশের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড) ক্রিকেটারদের বেতন কমানো হয়েছে। ক্রিকেটারদের বেতন নিয়ে সমস্যায় পড়েছে শ্রীলংকা বোর্ডও।
কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৩০-এ উন্নীত করা এবং বেতন বাড়ানোর জন্য ২০১৮ সালে আন্দোলন ক্রিকেটারদের ১৩ দফা দাবির একটি ছিলো। বেতন বাড়ানোর সত্ত্বেও চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা ২০এর উপরে উঠছে না।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments