মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুরঃকোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবি আদায়ে ফরিদপুরে সড়ক আটকে অবরোধ কর্মসূচি পালন করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দাবি আদায়ের অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে তারা অবরোধ কর্মসূচি সড়ক আটকে শুরু করেন।
পরে পুলিশের সঙ্গে সমঝোতা শেষে তারা অবরোধ তুলে নেন। অবরোধের সময় শহরের ভেতরে ব্যাপক যানজট তৈরি হয়।
প্রতিটি সড়কে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে তারা আন্দোলন করতে থাকেন।
পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেন।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি হারুনার রশিদ হারুন, পরিষদের নেতা শাহ মো. আরাফাত, প্রত্যুষ কর্মকার ও মো আশরাফ।
বক্তারা বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য- আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার কোনো যৌক্তিকতা নেই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments