কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ডাক্তার দম্পত্তি ছেলে-পুত্রবধু হেলিকপ্টারে বাড়িতে আসবে। তাই পর্যটন কেন্দ্র কুয়াকাটার বাসিন্দা পিতা মানিক মিয়া শনিবার সকাল থেকে অধির অপেক্ষায় পথ চেয়ে ছিলো। ঘড়ির কাটায় তখন ঠিক দুপুর ২ টা। পশ্চিম কুয়াকাটায় তার নিজ বাড়ির পাশের খোলা মাঠে পুত্র ডা.তৌফিকুল ইসলাম রনি ও পুত্রবধূ ডা.নীলিমা আফরিন নওমীকে নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। এদিকে হেলিকপ্টারে নতুন বউ আসছেন শুনে মানিক মিয়ার আতœীয়-স্বজন পাড়া প্রতিবেশী সবাই অধিরআগ্রহে দেখতে আসেন। তবে এমন আয়োজন দেখতে তার বাড়ির পাশে উৎসুক জনতারও ছিলো ভীড়।
জানা গেছে, শুক্রবার কুয়াকাটা পৌর শহরের মানিক মিয়ার ছেলে ডা.তৌফিকুল ইসলাম রনির সঙ্গে শরীয়তপুরের জাজিরা এলাকার ব্যাংকার নুরুজ্জামান বেপারীর জ্যেষ্ঠ কন্যা ডা.নীলিমা আফরিন নওমীর বিবাহ হয়। তারা দু’জন ঢাকায় বেসরকারী চিকিৎসা মহাবিদ্যালয় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। কনে ডা. নওমীকে নিয়ে আসতে যান মানিক মিয়া সহ তার আত্মীয় স্বজনরা। পরে হেলিকপ্টার যোগে ছেলে এবং পুত্র বধুকে বাড়িতে নিয়ে আসেন। ছেলে ও পুত্রবধুকে হেলিকপ্টারে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন এটাই ছিল পিতা মানিক মিয়ার স্বপ্ন।
ডা.রনির চাচতো বোন ফারজানা সাথী জানান, আমার ছোট ভাই ও ভাবিকে আজকে হেলিকপ্টারে করে নিয়ে আসছেন আমার চাচায়। এটা তার একটি স্বপ্ন ছিল। আমরা সবাই দেখতে আসছি।
বর ডা.তৌফিকুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো, বাবার স্বপ্ন পূরন করতে সক্ষম হয়েছি। বাবা আমাকে হেলিকপ্টারে করে বিবাহ করিয়েছে। বাবাকে ধন্যবাদ জানাই, সেই সাথে দিনটি আমার জীবনের একটি স্বরনীয় হয়ে থাকবে।
পিতা মানিক মিয়া বলেন, আমার ছেলে ছোটবেলা থেকে অনেক মেধাবী। যখন পঞ্চম শ্রেণীতে খুব ভালো রেজাল্ট করেছিল। তখন আমি স্বপ্ন বুনেছিলাম ছেলেকে ডাক্তার বানাবো এবং ছেলে বউকে হেলিকপ্টারে নিয়ে আসবো। আজ আমার স্বপ্ন সফল হয়েছে।
মহিপুর থানার ওসি মো.আনোয়ার হোসেন তালুকদার সত্যতা স্বীকার করে বলেন, হেলিকপ্টারে করে কুয়াকাটাতে এক নব দম্পতি এসেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments