স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা দক্ষিণের উদ্যোগে বাঁশেরপুল এলাকায় পরিত্যক্ত বাঁশের সাঁকোর পরিবর্তে ডেমরা খালের উপর লোহারপুল ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এ ব্রীজ আদ্বোধন করেন।
বাংলাদেশ জামায়েতে ইসলামী ডেমরা দক্ষিণ থানা আমীর মির্জা হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা ৫ আসনের এম পি প্রার্থী কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ও ডেমরা জোনের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোকাররম হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে আরো ও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ডেমরা উত্তর থানা আমীর মাওলানা মিজানুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে সূরা সদস্য ডেমরা পশ্চিম থানা আমীর দেলোয়ার হোসেন, প্রশাসনিক ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার কামারাম মুনীর ফুয়াদ,বাইতুস সাত্তার জামে মসজিদের সভাপতি নুরুল আমিন কাজী, মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান জিহাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমরা দক্ষিণ থানা সেক্রেটারি জসিম উদ্দিন শিকদার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments