পেশাগত দক্ষতা অর্জনে করণীয় শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব মোবারক হোসাইন বলেন, একটি মানবিক রাষ্ট্র গঠনে আদর্শ শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৮ অক্টোবর (শনিবার) রাজধানী ঢাকার আদাবর থানা আদর্শ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত ‘পেশাগত দক্ষতা অর্জনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষকরাই একটি সভ্য জাতি গঠনের কারিগর। ইসলাম যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গুরুত্ব দেয়, তার মূল বাহক হচ্ছেন শিক্ষকগণ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন।’ তাই শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং নৈতিক ও ঈমানদার নাগরিক গঠনের দায়িত্বও পালন করেন। সঠিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।”
মোবারক হোসাইন বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে জ্ঞানের মর্যাদা প্রদান করেছেন এবং রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “শিক্ষকরা নবীদের উত্তরসূরি।” তাই একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদান করেন না; বরং নৈতিকতা, মানবতা ও আল্লাহভীতি জাগিয়ে তোলেন শিক্ষার্থীর অন্তরে। তিনি বলেন, “যদি শিক্ষক সমাজ আদর্শিক মূল্যবোধে বলীয়ান হয়, তবে ন্যায়ভিত্তিক, মানবিক ও আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ইনশাআল্লাহ।”
আলোচনা সভার প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. এম. উমর আলী বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ (সা.)-এর পরিপূর্ণ আদর্শকে জীবনে ধারণ করে সমাজ গঠন করতে হবে। আপনাদের হাতেই জাতির নৈতিক মেরুদণ্ড তৈরির দায়িত্ব ন্যস্ত। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় সঠিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য।”
ইউ. এইচ. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মোঃ শফিউর রহমান এবং প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলামিন সবুজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments