ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ হ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের এমপি প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চিনাইর কলেজ মাঠে মানবতার রাজনীতির প্রবর্তক আলøামা ইমাম হায়াত এর বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী ঘোষনা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আহমেদ মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুফী আহমদ শাহ মোর্শেদ।
প্রধান বক্তা ছিলেন এমপি মনোনয়ন প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মাঈনুদ্দিন টিটু, জেলা যুগ্ম আহবায়ক আশরাফুল হক সুমন, আজাদুর রহমান, নিজাম উদ্দিন চিশতী, বিজয়নগর উপজেলা আহবায়ক ডাঃ দেলোয়ার খান।
বক্তারা মানবতার রাজনীতির প্রবর্তক আলøামা ইমাম হায়াত এর দিশার আলোকে বলেন, নতুন জীবন নতুন রাজনীতি, সব মানুষের কল্যাণে-মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতিই সকল সংকট থেকে মুক্তির উপযুক্ত সমাধান। আগামী নির্বাচনে মানুষ হিসেবে সব মানুষের কল্যাণে জীবন বাঁচাতে দেশ বাঁচাতে ধর্ম বাঁচাতে মানবতার রাজনীতির একমাত্র প্লাটফর্ম বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আপেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments