বিশ্ববদ্যিালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন বর্ষের ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৮ মে রবিবার বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বিভাগীয় অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুগোপযোগী গবেষণার মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, সকল বাধা অতিক্রম করে একটি উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে তাদের কাজ করতে হবে।
উল্লেখ্য, মোট ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ২০ জন ‘আবদুস সালাম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’, ২ জন ‘আবু নাসের গনি ফান্ড বৃত্তি’ এবং ২ জন ‘মতিয়ার রহমান বৃত্তি’ লাভ করেন।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের সংস্কার কাজের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments