ডেস্ক রিপোর্ট: চিড়িয়াখানা বন্ধের দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে সেভ দ্যা ন্যাচার নামের সংগঠনটি। আগামীকাল শুক্রবার (৩ ফেব্রয়ারি ) দিনব্যাপী ঢাকার শাহাবাগ চত্বরে এই কর্মসূচী পালন করবে সংগঠনটি। 'এন্টি জ্যু মুভমেন্ট অব বাংলাদেশ' এর ব্যানারে সারাদেশের অর্ধশতাধিক সংগঠনের কয়েক সহস্রসাধিক মানুষ এই কর্মসূচীতে অংশ নিবে বলে জানা গেছে।
আয়োজকরা জানায়, শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চিড়িয়াখানা বন্ধের দাবীতে সম্মিলিত আন্দোলন বন্যপ্রাণীর টর্চার সেল চিড়িয়াখানা বন্ধের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে গণচিঠি লিখন কর্মসূচীর সাথে বেশ কিছু কর্মসূচী দিনব্যাপী পালন করা হবে। খাঁচা বন্দী এবং শিকল পড়ে সমাবেশ ও মানবন্ধনে, ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড, লিফলেট প্রদর্শন করা হবে।
চিড়িয়াখানা বন্ধ করার এই আন্দোলনের সদস্য সচিব আবুল বাশার মিরাজ বলেন, 'চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায় কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোন চিড়িয়াখানায় কোন সঠিক ব্যবস্থাপনা নেই। আসলে চিড়িয়াখানায় তাদের রেখে কষ্ট দেওয়ার কোনই মানে হয় না। সারাদেশের সকল অবৈধ চিড়িয়াখনা বন্ধ করার দাবি জানাচ্ছি।'
আন্দোলনের আহবায়ক আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন বলেন, 'সারাদেশের অর্ধ শতাধিক অবৈধ চিড়িয়াখানার নিষ্ঠুর পরিবেশে বন্দী হাজারো বন্যপ্রাণী তিল তিল করে মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ অসহায় বন্যপ্রাণীদের বন্দীত্ব জীবনের অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবীতে সারাদেশ থেকে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ১ লক্ষ পোষ্ট কার্ড প্রেরণ ও একই দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পোষ্ট কার্ড পূরন/ গণচিটি লিখন কর্মসূচীর পালিত হবে, সেখানে সকলের অংশ নেওয়ার আহবান জানাচ্ছি।'
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments