ডেস্ক রিপোর্ট: ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা জার্সি নিলামে উঠছে। বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী। যার একটি গোল ‘ঈশ্বরের হাতে’ দেয়া বলে ব্যাপক পরিচিতি পেয়েছিল। ওই ম্যাচে প্রয়াত কিংবদন্তীর পরিহিত জার্সিটি চলতি মাসের শেষদিকে নিলামে তোলা হবে বলে আজ ঘোষণা করেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি।
ম্যারাডোনার বিতর্কিত ওই গোলে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছিল। ওই সময় প্রতিআক্রমনের মাধ্যমে গোল করার সময় ম্যারাডোনাকে প্রতিহত করার চেস্টা করেছিলেন প্রতিপক্ষের মিডফিল্ডার স্টিভ হজ। ম্যাচ শেষে নীল রংয়ের ১০ নম্বর জার্সিটি তার সঙ্গেই বদল করেছিলেন ম্যারাডোনা। এরপর থেকেই জার্সিটি তার কাছেই রয়েছে।
ম্যাচটি এখনো বিশ্বকাপের ইতিহাসে স্মরনীয় ম্যাচ হয়ে আছে। ফকল্যান্ড যুদ্ধে পরাজিত হবার চার বছর পর ওই ম্যাচটি আর্জেন্টিনার কাছে ছিল বেশ তাৎপর্যপুর্ন। মেক্সিকো সিটির আজটেক স্টেডিয়ামে ম্যারাডোনার দেয়া গোল দু’টির একটি ছিল চমৎকার এবং অপরটি কুখ্যাত। এ কারণে ম্যাচটি ফুটবলের ইতিহাসে আলাদা জায়াগা করে নিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments