কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার কৃষক সাইফুল ইসলাম গত বছর তরমুজ চাষে লাভবান হয়েছেন। তাই এ বছরও লাভের আশায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ৮ একর জমিতে তরমুজ চাষ করেন। ফলন ভাল পাবে তাই হাইব্রিড ড্রাগন জাতের তরমুজ বীজের প্যাকেট ক্রয় করে ক্ষেতে বপন করেন। দীর্ঘ ৫ মাস পরিচর্যা করার পর ক্ষেতে ফলন দেখে চমকে ওঠেন তিনি। বর্তমানে তার ক্ষেতে ছোট ছোট আকারের বিভিন্ন জাতের তরমুজ হয়েছে। যা খাবার উপযোগী নয়। তাই বাজারজাত করতে পারেননি। একই অবস্থার শিকার হয়েছে ওই গ্রামে তরমুজ চাষী রাজ্জাক হাওলাদার, আলমগীর, সবুজ, হানিফ, মোশারেফ, কালাম, মাহাবুব, খবিরসহ অনেকে।
এর প্রতিকার চেয়ে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওইসব ক্ষতিগ্রস্থ তরমুজ চষীরা ক্ষেতেই মানব বন্ধন করেছেন। এতে ওইসব কৃষক পরিবারের শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে। তাদের দাবী
স্থানীয় বাজার থেকে সিনজেনটা কোম্পানির এফ ওয়ান হাইব্রিড ড্রাগন জাতের তরমুজের বীজ ক্রয় করে চাষাবাদ করেছেন তারা। এতে ছোট ছোট বিভিন্ন জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কোন কৃষক। প্রায় অর্ধকোটি টাকার লোকশান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, কৃষকদের মাধ্যমে অভিযোগ পেয়েছি। মাঠপর্যায়ে তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments