বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সকাল ১১টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাউত্ত নগর, বিডি - ০২৭৩ এর আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের
সহযোগিতায় রাউত নগর শিশু উন্নয়ন প্রকল্পের হলরুমে "শিশু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন" এর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রকল্পের সভাপতি সিংরাই সরেন মানিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাষ্টর স্যোস্যালকর্মী ইসুদান বাড়ৈ (বাদল) উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাউত নগর-এর ম্যানাজার নাথানিয়েল মার্ডী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি বাবু অমল কুমার রায়, রাণীশংকৈল উপজেলা আদিবাসী চেয়ারম্যান নিখিল হেমরম, সাংবাদিক বিজয় রায়,
এছাড়াও সাংবাদিক,ধর্মীয় নেতা, স্থানীয় নেতৃবৃন্দ এবং এল সি সি'র সকল সদস্য বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গোলটেবিল বৈঠকে শিশু নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করন ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়।
স্বাগত বক্তব্যে, প্রকল্পের সমাজ কর্মী রেনুকা মুরমু বলেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রাউত নগর, বিডি- ০২৭৩ শুরু হয় ২০১৬ সালে। বর্তমান উপকারভোগী ৩৬১ জন, ১১ জন কর্মী আমরা দুস্থ্য শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সফলতার সাথে কাজ করছি। আপনাদের সকলের সহযোগিতার পেলে
আমরা আরো অনেক দূর এগিয়ে যাব বলে তিনি মন্তব্য করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments