নুসরাত জাহান।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভোলায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। আর চাহিদা বেশি থাকায় মৌসুমের শুরুতেই ক্ষেত থেকে তরমুজ কিনে নিচ্ছেন বেপারীরা। একইসঙ্গে বাম্পার ফলন ও দাম বেশি পাওয়ায় তরমুজকে ঘিরে নতুন স্বপ্নে বিভোর চাষি ও বেপারীরা।
ভোলার বিভিন্ন এলাকার ক্ষেতগুলো এখন তরমুজে সয়লাব। দ্রুত বাজার ধরতে চলছে দিনরাতের পরিচর্যা। অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে অধিক মুনাফার আশা করছেন চাষিরা।
এদিকে প্রকৃতিতে গরম শুরু হওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরে তরমুজের চাহিদা বেড়েছে। এতে বাজার ধরতে ক্ষেত থেকেই তরমুজ কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা।
চাষিরা জানান, ঢাকা থেকে আসা বেপারীরা ক্ষেত থেকে তরমুজ কেটে ট্রাক বোঝাই করে সরাসরি মোকামে নিয়ে যাচ্ছেন। প্রতি বছর শীতের শেষে উপকূলে ঝড়-বাদল আঘাত হানলে আগাম চাষের তরমুজের ব্যাপক ক্ষতি হয়। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের উৎপাদন বেশ ভালো হয়েছে।
জেলার নজরুল নগর ইউনিয়নের মাঝের চরের কৃষক মোশারেফ হোসেন এক একর জমিতে ১ লাখ ৭০ হাজার টাকা খরচে আগাম তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। ইতোমধ্যে বিক্রি করেছেন ৪ লাখ টাকার তরমুজ। গত বছরের তুলনায় এবার তরমুজ আবাদে একর প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ বাড়লেও বিক্রিতে আগের তুলনায় বেশি লাভ হয়েছে বলে জানান তিনি।
মাঝের চরের কৃষক মো. লাভলু জানান, ১০ কেজির বেশি ওজনের প্রতি ১০০ পিস তরমুজ মোকামে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর ৮ থেকে ১০ কেজি ওজনের প্রতি ১০০ পিস তরমুজ ২২ হাজার থেকে ২৫ হাজার ও ৮ কেজির কম ওজনের তরমুজ ১০ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments