মোংলা থেকে মোঃ নূর আলমঃ ঘূর্ণিঝড় রিমালের ছোবলে সুন্দরবনের ক্ষত স্পষ্ট হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের তান্ডবতায় মারা গেছে হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী। ২৮ মে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে সুন্দরবনের কটকা ও দুবলা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করা হয়। এছাড়া আরও ১৫টি আহত হরিণকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে বনরক্ষকীরা। এছাড়া রিমেলের তান্ডবে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবন পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুর।খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো সোমবার দুপুরে গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। আরও মৃত হরিণের সন্ধানে পুরো সুন্দরবনে উদ্ধার অভিযার চলছে বলেও জানান তিনি।
মিহির কুমার দো বলেন, ২৬ মে রবিবার বিকাল থেকে একটানা ২০ ঘণ্টা ঘূর্ণিঝড় রিমালের তান্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণপ্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বন বিভাগের বিভিন্ন বন অফিসসহ টহলবোট, টিনের চালা, জানালা-দরজা, সোলার প্যানেল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় জলোচ্ছ¡াসের কবলে পড়ে কটকা অভয়াণ্যে অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলিন হয়ে গেছে। দুবলা, কটকা, কোচিখালি, বগিসহ বিভিন্ন বন অফিসসহ ২৫টি টহলফাঁড়ির রান্নাঘরসহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। সুন্দরবনের অভ্যন্তরে মিঠাপানির পুকুরগুলোও জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে গেছে। সুন্দরবনের ৮০টি মিঠাপানির পুকুরে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ¡াসে লোনা পানিতে তলিয়ে যাওযায় বনকর্মীদের পাশাশাশি বাঘ, হরিনসহ বন্যপ্রাণীরা সুপেয় পানির সংকটে পড়েছে। সুন্দরবনের বন্যপ্রাণীরা অধিক উচ্চতার জলোচ্ছাসে ভেসে গিয়ে মারা যাওয়ারও খবর মিলেছে। ২৭ মে সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সুন্দরবনের কটকা এবং দুবলা এলাকার নদ-নদী থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করে। এসময় দুবলা এলাকা থেকে আহত আরও ১৫টি হরিণ ভাসমান অবস্থায় উদ্ধার করে বনরক্ষীরা। তবে হরিণের পাশাপাশি আরও বণ্যপ্রাণী মারা যেতে পারে উল্লেখ করে বন কর্মকর্তা মিহির কুমার দো আরও বলেন, সেই সব মৃত প্রাণীর খোঁজে বনরক্ষীরা তৎপর রয়েছেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব সুন্দরবনের একমাত্র করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নানা অবকাঠামো। সেখানে দায়িত্বরত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, 'ঘূর্ণিঝড় রিমালের ছোবলে এখানকার পর্যটক চলাচলের কাঠের পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে তছনছ হয়েছে অসংখ্য গাছপালা। তবে পুরো সুন্দরবনের গাছপালাসহ কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়'। এবিষয়ে পরিবেশকর্মী কমলা সরকার বলেন সুন্দরবনের অভিযোজন ক্ষমতা আছে। ঘূর্ণিঝড় রিমেল এর অভিঘাতে ক্ষয়ক্ষতি হয়তোবা সুন্দরবন কাটিয়ে উঠবে। কিন্ত মানুষের অত্যাচারে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলে তা কাটিয়ে ওঠা সম্ভব না।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments