স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের প্লাটফর্ম 'মঞ্চ ৭১' আয়োজিত এক গোলটেবিল আলােচনা অনুষ্ঠানে হামলা ঘটনা ঘটেছে। এসময় অনুষ্ঠানে অংশ গ্রহণকরা সাবেকমন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে নিরাপত্তার নামে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা ১২টার দিকে এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেন মঞ্চ ৭১ নামে সংগঠনটি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ কিছু লোক নিজেদের জুলাই যোদ্ধা' পরিচয় অনুষ্ঠানে ঞামলা চারায়। এসময় মব সৃষ্টি করে বক্তাদের ঘিরে শ্লোগান দেয় এবং মঞ্চ ভাংচুর করে ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান পন্ড করে দেয়।
পরিস্থিতি ক্রমে অবনতি হলে একপর্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে লতিফ সিদ্দিতীসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে যায়।
জানাগেছে, অনুষ্ঠানস্থলের আশপাশ এলাকায় মব সৃষ্টি করে আরও কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কয়েকটি সূত্র বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে পুলিশ নিয়ে গেছে।
ডিবির এক কর্মকর্তা বলেছে, প্রােগ্রামে বিশৃঙ্খলা তৈরী হওয়ায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্টদের হেফাজে আনা হয়েছে। এবিষয় তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
কুষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই ঘটনার প্রতিবাদ ও আটকদের মুক্তি দাবি করেছেন।
একিতে এই হামলার প্রতিবাদ জানিয়ে পুথক বিবৃতিতে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
শেষ খবর পাওয়া তথ্যনুযায়ী লতিফ সিদ্দিকীসহ হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের কারার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments