আন্তর্জাতিক ডেস্ক: বার্মার কিয়াউকতাও শহরে দুটি বিদ্যালয়ে বিমান হামলায় ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয় বার্মার সরকারি বাহনী এই হমলা করেছে বলে অভিযোগ করেন আরাকান আর্মি। ভারতীয় সংবাদ মাধ্যম গণশক্তি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, নিহতদের মধ্যে পিনইয়ার প্যান কিন প্রাইভেট হাই স্কুলের ১৯ জন এবং আমিইন থিট প্রাইভেট হাই স্কুলের ৩ জন শিক্ষার্থী রয়েছে। আক্রমণে স্কুলের একটি ভবন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুরের ছাদ এবং ইটের দেয়াল ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়। মাটিতে পড়েছিল একাধিক মিক্ষার্থীর স্কুল ব্যাগ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এই হামলা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, স্কুল এমন একটি এলাকা হওয়া উচিত যেখানে শিশুরা নিরাপদে শিখতে পারবে, বোমা হামলায় শিকার হওয়ার নয়।
এই হামলা আন্তর্জাতিক সম্প্রাদায়ের কাছে বার্মার সামরিক সরকারের মানবাধিকার লঙ্ঘনের আরও একটি উদাহরণ হিসেবে চিহৃত হয়েছে।
আরাকান আর্মি এই হামলার জন্য বার্মার সামরিক সরকারকে দায়ী করেছে। তারা জানায়, নিরীহ পড়ুয়াদের মৃত্যু জন্য আমরা শোকাহত।
এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বার্মার সামরিক সরকারের বিরুৃদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments