ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ ফরিদপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া মসজিদের ইমাম হাফেজ জাহিদুল ইসলাম(২৩)মারা গেছেন। জাহিদুল ইসলাম উপজেলার দত্তপুঙ্গলী গ্রামের লবু প্রামানিকের ছেলে। তিনি দিঘুলিয়া মোহাম্মদীয়া নুরানী তালিমুল মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। জাহিদুল ইসলামের স্ত্রী মুন্নি খাতুন এবং পুঙ্গলী ইউনিয়নের চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমন জানান,হাফেজ জাহিদুল ইসলাম গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে তারাবী নামাজ শেষ করে রাত প্রায় সাড়ে ৯টার সময় নিজের মোটসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে দিঘুলিয়া ওয়াপদা বাঁধের কাছে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্বক আহত হন। সেখান থেকে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments