বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পল্লবী মন্ডল আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পল্লবী মন্ডল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায় জানা গেছে।
নিহত শিক্ষার্থী পল্লবীর সহপাঠী, জুনিয়রদের সাথে যোগাযোগ করে জানা গেছে,পল্লবী বিসিএস পরিক্ষার জন্য নিজেকে তৈরি করছিলেন।কিন্ত চলমান করোনার কারণে সৃষ্ট সেশনজটে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন এবং এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের সভাপতি জুবাইদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments