কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক স্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যপটপ বিতরন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিববুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও মো.জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ উপজেলার প্রাথমিক স্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানা যায়, উপজেলার ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যপটপ বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল স্কুল ডিজিটাল থেকে স্মার্ট স্কুল হিসেবে আত্মপ্রকাশ করবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments